ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ads

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শুক্রবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে তামিম বাহিনী।


মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে টাইগাররা আজ জিতেছে ৭ উইকেটে। উইন্ডিজের বিপক্ষে এলো হ্যাটট্রিক সিরিজ জয়। সব মিলে ক্যারিবীয়দের বিপক্ষে ৫টি সিরিজ জিতল টাইগাররা।

ads
ads
ads

Our Facebook Page